1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বাংলাদেশি নাবিকদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বাংলাদেশি নাবিকদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

বাংলাদেশি নাবিকদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশি নাবিকদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সুবিধা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। নতুন এই উদ্যোগের আওতায় যোগ্য বাংলাদেশি নাবিকরা প্রায়োরিটি ব্যাংকিং, ঋণে বিশেষ সুদহার, নির্বাচিত ঋণসেবায় প্রসেসিং ফি মওকুফ, নির্দিষ্ট ক্রেডিট কার্ডে বার্ষিক ফি মওকুফ এবং নতুন ও বিদ্যমান গ্রাহকদের জন্য বিশেষ অনবোর্ডিং সুবিধা পাবেন। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নতুন গ্রাহকদের জন্য ক্যাশব্যাক সুবিধাও থাকবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাবিকরা দীর্ঘ সময় সমুদ্রে বা দেশের বাইরে অবস্থান করায় নাবিক এবং তাদের পরিবারের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সহজ, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্মত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব বলেন, নাবিকরা দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থেকেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিএমএমওএ-এর সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তাদের পেশাগত বাস্তবতা ও আর্থিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা হবে।

বিএমএমওএ-এর সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, এই সহযোগিতার ফলে সংগঠনের সদস্যরা এমন কিছু ব্যাংকিং সুবিধা পাবেন, যা তাদের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সহজ ও লাভজনক করবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রায়োরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফয়সাল হক, ডিপোজিটস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান রাণা শহীদ হাসান, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাহানুমা তাসরিয়ান অমি, চট্টগ্রাম প্রধান শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান এবং নাসিরাবাদ শাখার ব্যবস্থাপক সজিব কাজী উপস্থিত ছিলেন।

বিএমএমওএ-এর পক্ষে সংগঠনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. শওকত হোসেন, সিনিয়র সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুর রহমানসহ অন্যান্য নেতারা অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন পেশাজীবী ও গ্রাহকগোষ্ঠীর জন্য বিশেষায়িত আর্থিক সেবা প্রদানের ধারাবাহিকতায় বিএমএমওএ-এর সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশি নাবিকদের জন্য আরও সহজ, লাভজনক ও প্রয়োজন ভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com