1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টে দুই ক্লিনিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা - দৈনিক অগ্নিকন্ঠ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সর্বশেষ :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক: বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টে দুই ক্লিনিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার সমর্থন ওআইসি’র জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী ইসরাইলের আসন্ন নির্বাচনে আরব সংখ্যালঘুরা অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা সংগ্রহে ঐতিহাসিক অভিযান শুরু করছে জাপান দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে: আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির
মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টে দুই ক্লিনিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টে দুই ক্লিনিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

চিকিৎসাসেবায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার এবং একই অপরাধ বারবার করার দায়ে খুলনার একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে আরেকটি ক্লিনিককে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের দায়ে আরও তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রোববার পরিচালিত এ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে মোট এক লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের তিনটি দল খুলনা মহানগরী ও কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একযোগে এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর ও সোনাডাঙ্গা থানার নিরালা মোড় এবং খানজাহান আলী রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে রি-এজেন্টের মেয়াদসংক্রান্ত অনিয়ম ধরা পড়ে। চিকিৎসাসেবা কার্যক্রমে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার এবং বারবার একই অপরাধের দায়ে স্কলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে পরীক্ষাগারে ব্যবহারের জন্য মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণের দায়ে লাজ ক্লিনিক অ্যান্ড হেলথ কেয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চিকিৎসা পরীক্ষায় ব্যবহৃত রি-এজেন্টের মেয়াদ ও মান ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করলে পরীক্ষার ফলের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে, যা রোগ নির্ণয় ও চিকিৎসার সিদ্ধান্তকে প্রভাবিত করার ঝুঁকি তৈরি করে। তাই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম প্রতিরোধে তদারকি জোরদার করা হয়েছে। একই দিন খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানার আমতলা এবং খানজাহান আলী রোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করায় মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় আনিছা এন্টারপ্রাইজ নামে আরেকটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে মিরপুর উপজেলার হারু মোড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে মাহফুজা ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে চাল, ভোজ্যতেল, এলপিজি সিলিন্ডার, ওষুধ, সবজি, ডিম ও মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর যাচাই করা হয়।

পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের মোড়ক ব্যবহার এবং ক্রয়-বিক্রয়সংক্রান্ত নিয়মকানুন অনুসরণের বিষয়েও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, জনস্বার্থে ভোক্তা-অধিকার রক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com