1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
তাইওয়ানের পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় ডানাসের আঘাত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
তাইওয়ানের পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় ডানাসের আঘাত

তাইওয়ানের পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় ডানাসের আঘাত

তাইওয়ানের পশ্চিম উপকূলে রোববার গভীর রাতে ঘূর্ণিঝড় ডানাস আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপটিতে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের বরাত দিয়ে তাইপে থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।আবহাওয়া সংস্থা জানায়, চিয়াই কাউন্টির বুদাই শহরের কাছে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে ঝড়টি আঘাত হানে।

এ সময় ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার (প্রায় ৯০ মাইল)। কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের সর্বশেষ পরামর্শ অনুসারে, ডানাস রাতারাতি তাইওয়ানের পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, এই ঝড়ে কমপক্ষে ২৮ জনকে সামান্য আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে।

ডানাসের প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণ তাইওয়ান জুড়ে ৫০০ মিলিমিটারের (২০ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে। দমকল কর্মীরা জানিয়েছে, বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া প্রায় ৩ হাজার মানুষের বেশিরভাগই দক্ষিণ বন্দর শহর কাওশিউংয়ের আশপাশের পাহাড়ি এলাকায় বাস করত।

তারা আরো জানায়, প্রাকৃতিক দুর্যোগটির প্রভাবে কমপক্ষে ১০টি ভূমিধসের ঘটনা রেকর্ড করা হয়েছে এবং প্রবল বৃষ্টিপাতের কারণে ৪৯টি এলাকা প্লাবিত হয়েছে।তবে, এরপর থেকে পানি কমে গেছে। তাইওয়ানে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ঘন ঘন গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com