বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
মোঃ মাহবুবুল আলম, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার বাঙ্গরা উপজেলার সাহেবনগর গ্রামে ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাহেবনগর মাদরাসা মাঠে হাজী সাত্তার কারামাতিয়া আব্বাসিয়া মাতলাউল উলুম মাদরাসার উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ) এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, পীর সাহেব, জৌনপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আবু নছর মোঃ সাইফুর রহমান খন্দকার, পীর, কামাল্লা দরবার শরীফ এবং পীরজাদা নাঈমুর রহমান সহ স্থানীয় বিশিষ্ট ওলামায়ে কেরামগণ।
মাহফিলে বক্তারা হযরত মুসা (আঃ) ও হযরত ঈসা (আঃ) এর জীবনী, তাসাউফের প্রয়োজনীয়তা, নামাজ ও যাকাতের গুরুত্ব এবং আল্লাহর একত্ববাদ ও হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আয়োজক কমিটি জানান, প্রতি বছরের ন্যায় এবারও তিনজন আউলিয়ার স্মরণে এই ইসালে সাওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply