1. admin@thedailyagnikontho.com : admin :
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই: আইএসপিআর - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই: আইএসপিআর

সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই: আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ব্যক্তিগত একাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো একাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই।

আজ রাতে আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সে সকল প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধানের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ব্যক্তিগত একাউন্ট নেই। ভবিষ্যতেও এ ধরনের কোনো একাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই। এমতাবস্থায়, জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া একাউন্ট থেকে প্রচারিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এ ধরনের বিভ্রান্তমূলক কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে আইএসপিআর জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com