1. admin@thedailyagnikontho.com : admin :
শ্রমিকদের সুরক্ষায় শ্রম আইন ২০০৬ সংশোধন করা হবে: শ্রম সচিব - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
শ্রমিকদের সুরক্ষায় শ্রম আইন ২০০৬ সংশোধন করা হবে: শ্রম সচিব

শ্রমিকদের সুরক্ষায় শ্রম আইন ২০০৬ সংশোধন করা হবে: শ্রম সচিব

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শ্রমিকদের কল্যাণ, তাদের সামাজিক নিরাপত্তা এবং অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য শীঘ্রই শ্রম আইন-২০০৬ সংশোধন করা হবে। সুইজারল্যান্ডের জেনেভায় গত শুক্রবার বেটার ওয়ার্ক বাংলাদেশের প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত বৈঠকে সচিব এ কথা জানান।

বৈঠকে আইএলও রোডম্যাপ, কর্মক্ষেত্রে ক্ষতিপূরণ, সোশ্যাল ডায়ালগ, আইএলও কনভেনশন এবং ফ্যাক্টরি পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে ৪৫০টি কারখানায় নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ঘটানো হয়েছে, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়াকে উৎসাহিত করতে এ বছর ২৪টি কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদার করতে ১২২ জন নতুন শ্রম পরিদর্শক নিয়োগ দেয়া হবে।

বৈঠকে বেটার ওয়ার্ক বাংলাদেশ এর পরিচালক, হেড অব পলিসি রিচার্জ ও ইভালুয়েশন, হেড অব পার্টনারশিপ অ্যাডভোকেসি ও কমিউনিকেশন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com