1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
এখন পর্যন্ত ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিহত ২৪ জন - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
এখন পর্যন্ত ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিহত ২৪ জন

এখন পর্যন্ত ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিহত ২৪ জন

ইরান এখন পর্যন্ত ইসরায়েলে প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ধাপে ধাপে ছোড়া প্রতিটি ঝাঁকে প্রায় ৩০ থেকে ৬০টি করে মিসাইল ছিল। সোমবার (১৬ জুন) ইসরায়েলি বাহিনীর সবশেষ আপডেটের বরাতে আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, ইরানের হামলায় নিহতের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে ছিল না।ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, ১৩ জুন রাতভর ইসরায়েল বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইরানের ভূখণ্ডের ভেতরে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থানে হামলা শুরু করে।

আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান কয়েক ঘণ্টা পর থেকেই ইসরায়েলের গভীরে শাস্তিমূলক হামলা চালিয়ে আসছে। তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করছে। ইরনা জানিয়েছে, অধিকৃত অঞ্চলগুলোতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। ইসরায়েলিরা ভূগর্ভস্থ বোমা আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com