1. admin@thedailyagnikontho.com : admin :
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে পিএসজি - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে পিএসজি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে পিএসজি

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ফরাসি ক্লাব পিএসজি। এমন সুখস্মৃতি নিয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে গিয়ে দুর্দান্ত শুরু করেছে তারা। নিজেদের প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিসের জায়ান্টরা।রোববার (১৫ জুন) লস অ্যাঞ্জেলেসের রোজ বোল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পিএসজি আধিপত্য বিস্তার করে খেলে।

ম্যাচের ১৯ মিনিটেই ফাবিয়ান রুইজের দূরপাল্লার জোরালো শটে গোলের দেখা পায় প্যারিসের ক্লাব। এরপর ভিতিনহার গোলে ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে লুইস এনরিকের শিষ্যরা। একের পর আক্রমণে অ্যাতলেটিকোর ডিফেন্সকে ব্যস্ত রাখে পিএসজি। ম্যাচের ৮৭ মিনিটে আবারও গোলের দেখা পায় তারা।

দলের পক্ষে তৃতীয় গোলটি করেন সেনি মায়ুলু। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে গোল করে অ্যাতলেটিকোর কফিনে শেষ পেরেক ঠোকেন লিং কাং। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে ক্লাব বিশ্বকাপে শুভ সূচনা করে লুইস এনরিকের শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com