1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে: নেতানিয়াহু - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে: নেতানিয়াহু

ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার দেশের গুপ্ত হত্যা করার পরিকল্পনার কথা অস্বীকার না করে বলেছেন, এতে যুদ্ধ বাড়বে না, বরং তা দুই চিরশত্রুর মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাবে।ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের সাথে ২০ মিনিটের এক সাক্ষাৎকারে ইসরাইলি নেতা জোর দিয়ে বলেন, ইরানকে পরাস্ত করার জন্য ইসরাইলের ভয়াবহ আগ্রাসন ন্যায্য ছিল।

তিনি খামেনিকে ‘আধুনিক হিটলারের’ সাথে তুলনা করেন।কিন্তু ইরান-ইসরাইল সংঘর্ষ আরো তীব্র হবে বলে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ নেতাকে হত্যার ইসরাইলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন এমন খবর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নেতানিয়াহু তা এড়িয়ে যান। তিনি বলেন, ‘এটি সংঘাতকে আরো বাড়িয়ে তুলবে না, বরং সংঘাতের অবসান ঘটাবে’। নেতানিয়াহু বলেন, ‘ইরান ‘চিরকালের যুদ্ধ’ চায়, তারা আমাদের পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে’।

তিনি বলেন, আসলে, ইসরাইল যা করছে তা হলো এটিকে প্রতিরোধ করা, এই আগ্রাসনের অবসান ঘটানো। আমরা কেবল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছি বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে খামেনিকে হত্যাচেষ্টার বিষয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, ‘দেখুন, আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব। আমি বিস্তারিত কিছু বলব না।ইসরাইল ইরান জুড়ে হামলা চালাচ্ছে এবং ইরানও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত করছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু কয়েক দিনের মধ্যে দুবার আমেরিকান মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সাথে ইসরাইলের সংঘাতকে ‘বর্বরতার বিরুদ্ধে সভ্যতার যুদ্ধ’ হিসাবে বর্ণনা করেছেন। সোমবার তিনি জোর দিয়ে বলেছেন, আমেরিকানদের তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা এবং এর ক্রমবর্ধমান শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা উভয় বিষয়েই গভীরভাবে উদ্বিগ্ন হওয়া উচিত। এবিসি সংবাদদাতা জন কার্লকে নেতানিয়াহু বলেন, ‘আজ তেল আবিব, কাল নিউ ইয়র্ক’।

নেতানিয়াহু খামেনির তীব্র সমালোচনা করে বলেন, খামেনি ‘এন্টি সেমিটিক, মৌলবাদী’ এবং প্রক্সি যুদ্ধে তার মদত দেয়ার মানেই হলো ইসরাইলের ‘জীবন নিশ্চিহ্ন’ করা। নেতানিয়াহু বলেন, খামেনি আধুনিক হিটলারের মতো। সে থামবে না, তবে আমরা তার হুমকি বাস্তবায়নের উপায় যেন না থাকে তা নিশ্চিত করব। ইসরাইলের হঠাৎ আক্রমণের পক্ষে যুক্তি দিয়ে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেওয়া, মধ্যপ্রাচ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ রোধ করবে এবং শান্তি আনবে।’তিনি আরো বলেন, ‘ইরানকে নিবৃত করা গেলে এটি সম্ভব হবে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com