1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ইসরাইল থেকে দেশে ফিরলেন ১৮১ চেক-স্লোভাকিয়া নাগরিক - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ইসরাইল থেকে দেশে ফিরলেন ১৮১ চেক-স্লোভাকিয়া নাগরিক

ইসরাইল থেকে দেশে ফিরলেন ১৮১ চেক-স্লোভাকিয়া নাগরিক

ইরানের সঙ্গে ইসরাইলের চলমান উত্তেজনার মধ্যেই ইসরাইল থেকে ১৮১ জন নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে গেছে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া। মঙ্গলবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।প্রাগ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।ইসরাইল গত শুক্রবার ইরানে হামলা চালানোর পর থেকেই আকাশসীমা বন্ধ করে দেয়।

এই পরিস্থিতিতে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া প্রথমবারের মতো সরকারি বিমান পাঠিয়ে মধ্যপ্রাচ্য থেকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে গেছে।গতকাল মঙ্গলবার সকালে ৬৬ জন যাত্রী নিয়ে একটি চেক সরকারি বিমান প্রাগে অবতরণ করেছে। অন্যদিকে, গত দুই দিনে দুটি স্লোভাক বিমান ১১৫ জন উদ্বাস্তুকে ব্রাতিস্লাভায় নিয়ে গেছে।

চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা মন্ত্রী জানা সেরনোচোভা এক্স-এ দেয়া এক বার্তায় বলেন, ‘আমি আনন্দিত যে সবাই নিরাপদে ফিরেছে। এমন কঠিন পরিস্থিতিতে এই রকম পরিবহন খুবই চ্যালেঞ্জিং ছিল।’চেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিরিয়ে আনা লোকদের বেশিরভাগই চেক নাগরিক।মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আকাশসীমা বন্ধ থাকায় ইসরাইলে সরাসরি সেনা বিমান পাঠানো সম্ভব ছিল না।

‘উদ্ধারকারীদের প্রথমে বাসে করে প্রতিবেশী একটি দেশের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পায়ে হেঁটে সীমান্ত পার করে তাদের বিমানে তুলে আনা হয়।’পররাষ্ট্রমন্ত্রী জুরাজ ব্লানার বলেন, ৭৩ জন যাত্রী নিয়ে একটি স্লোভাক সরকারি বিমান সোমবার ১৭০০ গ্রিনিচ মান সময় (জিএমটি) এর আগে ব্রাতিস্লাভায় অবতরণ করে।মঙ্গলবার আরেকটি স্লোভাক বিমান সাইপ্রাসের লারনাকা থেকে ব্রাতিস্লাভায় বিভিন্ন দেশের ৪২ জন নাগরিককে নিয়ে আসে।

প্রাগ এবং ব্রাতিস্লাভা উভয়ই আগামী দিনে মধ্যপ্রাচ্যে আরো বিমান পাঠানোর কথা ভাবছে।রোববার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, ইসরাইলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১ হাজারেরও বেশি লোক আহত হয়েছে বলে জানা গেছে।প্রতিশোধ হিসেবে, ইরান শুক্রবার থেকে ইসরাইলে একাধিক হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইরানের হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com