1. admin@thedailyagnikontho.com : admin :
ইরানে বিপ্লবী গার্ডের নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ইরানে বিপ্লবী গার্ডের নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ

ইরানে বিপ্লবী গার্ডের নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ

গত সপ্তাহে ইসরাইলের বিমান হামলায় গোয়েন্দা প্রধান নিহত হওয়ার পর বৃহস্পতিবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি) নতুন প্রধান নিয়োগ দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ইরনা’র খবরে আরো বলা হয়, আইআরজিসির বর্তমান প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছেন।

তিনি মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হচ্ছেন। গত রোববার ইসরাইলের বিমান হামলায় কাজেমি প্রাণ হারান। ওই হামলায় রেভল্যুশনারি গার্ডসের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা হাসান মোহাগেক ও মোহসেন বাগেরিও নিহত হন। এর আগে, গত ১৩ জুন ইসরাইলের আরেকটি হামলায় আইআরজিসি প্রধান হোসেইন সালামি নিহত হলে মোহাম্মদ পাকপুরকে বাহিনীর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, শহীদ কমান্ডার কাজেমি ও মোহাক্কেকের আইআরজিসি গোয়েন্দা বিভাগের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গত সপ্তাহে ইসরাইল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। তেল আবিবের দাবি, তেহরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।

ইসরাইল একাধিক শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার পর বৃহস্পতিবার দেশটির একটি হাসপাতালে পাল্টা হামলা চালায় তেহরান। গত শুক্রবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী মোহাম্মদ পাকপুরকে আইআরজিসি প্রধান হিসেবে নিয়োগ দেন। এরপরই ইসরাইলের হামলার জবাবে ‘নরকের দরজা খুলে দেওয়ার’ হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ইসরাইলের শীর্ষ পর্যায়ের কিছু নেতা রাজনৈতিক নেতা প্রকাশ্যে খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com