1. admin@thedailyagnikontho.com : admin :
পূর্ব শত্রুতার জেরে পাকুন্দিয়ায় প্রবাসীকে পিটিয়ে হত্যা - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
পূর্ব শত্রুতার জেরে পাকুন্দিয়ায় প্রবাসীকে পিটিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জেরে পাকুন্দিয়ায় প্রবাসীকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে হাবিবুল্লাহ (৪৬) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরফরাদি ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ গাংধোয়ারচর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে হাবিবুল্লাহর বড় ভাই আমানুল্লাহর স্কুল পড়ুয়া ছেলে সাত্তারের সঙ্গে একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জুবায়েতের ঝগড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। কয়েক দফা গ্রাম্য সালিশ হলেও সমস্যার কোনো মীমাংসা হয়নি।হাবিবুল্লাহ বিদেশ থেকে ফেরার পর থেকেই প্রতিপক্ষ হেলালের পরিবার তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদের দিকে রওনা হলে ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে হেলালের ভাগ্নে মুখলেস তার পথরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখে। এরপর আগে থেকেই ওঁত পেতে থাকা হেলালসহ কয়েকজন মিলে হাবিবুল্লাহর ওপর লাঠি ও রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে প্রবাসীকে হত্যার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com