1. admin@thedailyagnikontho.com : admin :
কুমিল্লার বাঙ্গরায় মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে র‍্যালী ও সমাবেশ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
কুমিল্লার বাঙ্গরায় মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে র‍্যালী ও সমাবেশ

কুমিল্লার বাঙ্গরায় মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে র‍্যালী ও সমাবেশ

হাবিবুর রহমান : কুমিল্লার বাঙ্গরা বাজার থানার উদ্যোগে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে অধ্যাপক আবদুল মজিদ কলেজ থেকে মাদক বিরোধী র‍্যালীটি শুরু হয়ে রামচন্দ্রপুর বাজারে উপস্থিত হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপি, মাননীয় মন্ত্রী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

সভায় উপস্থিত ছিলেন জনাব এ কে এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, মুরাদনগর সার্কেল, কুমিল্লা। উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন, অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শাহজাহান, সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, সাবেক ছাত্র নেতা আব্দুস ছাত্তার সরকার বাবু।

রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দীন, রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোস্তফা কামাল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য মোঃ বাবুল মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আলী হোসেন, রামচন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী জুলাহাস আহমেদ ।

র‍্যালীতে অংশ নেন অধ্যাপক আবদুল মজিদ কলেজ, রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ এলাকার সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com