1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
অন্তর্বর্তীকালীন সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট: সারজিস - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
অন্তর্বর্তীকালীন সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট: সারজিস

অন্তর্বর্তীকালীন সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট: সারজিস

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম তার পোস্টে বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সীমাবদ্ধতা হলো- উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ; অনেক ক্ষেত্রে তারা একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট।

জুলাই বিপ্লবী সারজিসের এমন বক্তব্যের সঙ্গে বহু নেটিজেন একমত পোষণ করেছেন। এনসিপি নেতার এই পোস্টের নিচে তারা মন্তব্য করে তাদের মতামতও জানিয়েছেন। মি. ফরএভার নামে একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সীমাবদ্ধতা হলো তাদের নিরপেক্ষতার অভাব। উপদেষ্টা পরিষদ গঠনে কিংবা উন্নয়ন বাজেট বণ্টনে অনেক সময় দেখা যায়, একটি নির্দিষ্ট বিভাগ বা অঞ্চলের প্রতি তারা পক্ষপাত দেখায়।

এতে সার্বজনীন উন্নয়ন ব্যাহত হয় এবং জনআস্থা ক্ষুণ্ণ হয়, যা নির্বাচনকালীন সরকারের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে। আরেক নেটিজেনের পরামর্শ, উপদেষ্টা পরিষদ থেকে কয়েকজন উপদেষ্টাকে বাদ দেওয়া হোক। পরিস্থিতি সুন্দর হয়ে যাবে। এদিকে, মো. মহিউদ্দিন মাহমুদ নামে একজনের মন্তব্য, ব্যক্তি পর্যায়ে স্বচ্ছতা,জবাবদিহিতা ও নিষ্ঠাবান আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ থাকলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে জনগণ উপকৃত হবে।

জাকারিয়া রোমেল নামে একজন অবশ্য সারজিসের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষন করে লিখেছেন, একটা বিভাগ না একটা গ্রুপের দিকে অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা, আর সেটা হলো বৈষম্যবিরোধী নামে এনসিপি নেতাদের দিকে। যদিও পোস্টদাতা সারজিস আলম কারও মন্তব্যেরই কোনো জবাব দেননি। এর আগে বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে তিনি ‘ইসরায়েলের পতন আবশ্যক ইনশাআল্লাহ’ বলে মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com