1. admin@thedailyagnikontho.com : admin :
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আরও ৩৯ জনকে পুশইন করেছে বিএসএফ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আরও ৩৯ জনকে পুশইন করেছে বিএসএফ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আরও ৩৯ জনকে পুশইন করেছে বিএসএফ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৩৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত এই পুশইনের ঘটনা ঘটে। ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

বিজিবি সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন। আটক ব্যক্তিদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। পরে, তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে, একইদিন সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। এই দলেও নারী, পুরুষ ও শিশুসহ তিনটি পরিবার রয়েছে। এদের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রামে ও একজনের বাড়ি পাবনা জেলায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com