1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সাভারে জুলাই আন্দোলনে হতাহত শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সাভারে জুলাই আন্দোলনে হতাহত শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময়

সাভারে জুলাই আন্দোলনে হতাহত শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময়

‘হয় অধিকার-না হয় শহীদ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভয়েস অব জুলাই সাভার শাখার উদ্যেগে জুলাই আন্দোলনে হতাহত শহীদ পরিবার ও আহতদের সঙ্গে ঈদ পূর্নমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাভার উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ভয়েস অব জুলাইয়ের কেন্দ্রীয় সভাপতি মো. মোস্তফা কামাল মুকুলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা যাচাই+বাছাই কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ তামিম খান। সভায় বক্তারা জুলাই আন্দোলনে নিহত-আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে ভবিষ্যত পরিকল্পনার ওপর জোর দিতে বলেন।

২৪ এর গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসারও আহ্বান জানান বক্তারা। এ সময় আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পর্যায়ক্রমে সরকারি সহযোগিতা করা হবে বলেও জানান তারা। হতাহত পরিবারের সদস্যদের পাশাপাশি এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com