1. admin@thedailyagnikontho.com : admin :
ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জনের প্রাণহানি - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জনের প্রাণহানি

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জনের প্রাণহানি

ভারতের উপকূলীয় রাজ্য ওড়িশায় রোববার রথযাত্রার সময় পদদলিত হয়ে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সরকারী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ভুবনেশ্বর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। বার্ষিক হিন্দু রথ যাত্রা উৎসব উদযাপনের জন্য পুরী শহরের গুন্ডিচা মন্দিরের কাছে কাছে এই দুর্ঘটনা ঘটে।

এখানে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। এ সময় ভক্তসমাগমের মধ্যে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। এতে বহু মানুষ মাটিতে পড়ে গিয়ে পদদলিত হন। জেলার প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ সোয়াইন সাংবাদিকদের জানিয়েছেন, পদদলিত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে এবং নয়জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আরো বেশ কয়েকজন উৎসবপ্রেমী আহত হয়েছেন। তবে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেছেন, ‘ভক্তদের অত্যধিক ভিড়ের’ কারণে ‘মর্মান্তিক ঘটনা’ ঘটেছে। মাঝি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট বলেছেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি’।

তিনি বলেন, এই ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, ‘এই অবহেলা ক্ষমার অযোগ্য। আমি নিরাপত্তা ত্রুটির তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছি এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় ধর্মীয় উৎসবগুলোতে প্রাণঘাতী পদদলিত হওয়া এবং জনতার চাপা পড়া একটি সাধারণ ঘটনা।

মে মাসে, গোয়া রাজ্যে হাজার হাজার লোক আগুনের উপর দিয়ে হাঁটার একটি জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে ছয়জন করে মারা যান। এর আগে জানুয়ারিতে, উত্তরাঞ্চলীয় প্রয়াগরাজে হিন্দুদের একটি ধর্মীয় মহা-উৎসব কুম্ভ মেলায় ভোরে এক ধাক্কায় কমপক্ষে ৩০ জন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com