1. admin@thedailyagnikontho.com : admin :
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের’-এর বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে দেশব্যাপী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার সকালে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে।

পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই পৌঁছাবে আমাদের পদযাত্রা। আমরা শহীদদের বাড়িতে যাব, সাধারণ মানুষের সঙ্গে কথা বলব, তাদের দুঃখ-কষ্ট শুনব এবং আমাদের ভবিষ্যতের রূপরেখা জানাব।’ তিনি জানান, ‘শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন দিয়ে পদযাত্রা শুরু হবে এবং সেখান থেকে দেশব্যাপী ছড়িয়ে পড়বে।

নাহিদ আরও জানান, ‘১৬ জুলাই শহীদ আবু সাঈদের আত্মত্যাগের স্মরণে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। আর ৩ আগস্ট শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণা’ প্রকাশ করা হবে। ৫ আগস্ট পালন করা হবে ‘জনমুক্তি দিবস’। নাহিদ ইসলাম বলেন, গত ৩১ ডিসেম্বরের মধ্যে ‘জুলাই ঘোষণা’ সম্পন্ন করার কথা ছিল। সরকার সে প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে।

সুতরাং, এবার আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে তা প্রকাশ করব।’ তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে। আমাদের অর্জন আছে, আবার ঘাটতিও আছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিনকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com