1. admin@thedailyagnikontho.com : admin :
শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের লাগেজ স্ক্রিনিংয়ে বাড়তি সতর্কতা নেওয়া হবে। এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের সব সদস্যকে সচেতনামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান করা হবে, যাতে তাদের সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে থাকে।

সিসিটিভি মনিটরিং টিমকেও নজরদারি আরও কার্যকর করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পদক্ষেপ হিসেবে এখন থেকে উচ্চ ঝুঁকির ব্যাগেজ মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পরও অবশ্যই ম্যানুয়ালভাবে পরীক্ষা করা হবে।

এছাড়া, আগ্নেয়াস্ত্র বহনের ক্ষেত্রে আগাম অনুমতির বাধ্যবাধকতা রাখা হয়েছে এবং সেই অনুমতির তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে। কোনো নিরাপত্তা ভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তদন্ত কমিটি গঠন করা হবে এবং দ্রুত প্রতিরোধমূলক নির্দেশনা জারি করা হবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রী ও কর্মীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com