1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
নাইজারে হামলায় ১০ সেনা নিহত, আহত ১৫ জন - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
নাইজারে হামলায় ১০ সেনা নিহত, আহত ১৫ জন

নাইজারে হামলায় ১০ সেনা নিহত, আহত ১৫ জন

নাইজারের পশ্চিম সীমান্তের কাছে বুরকিনা ফাসোতে শুক্রবার সন্দেহভাজন জিহাদিদের জোড়া হামলায় ১০ জন সেনা নিহত ও ১৫ সেনা আহত হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে নাইজারের নিয়ামে থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় অংশ নেওয়া ৪১ জন হামলাকারীও নিহত হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশটি বর্তমানে সামরিক জান্তা কর্তৃক পরিচালিত হচ্ছে। গত এক দশক ধরে আল-কায়েদা ও ইসলামিক জিহাদি সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক জান্তা লড়াই করছে। প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সালিফু মোদি এক বিবৃতিতে বলেছেন, ‘কয়েক শত হামলাকারী একযোগে গোথেয় বিভাগের বোলাউন্ডজৌঙ্গা ও সামিরায় হামলা চালিয়েছে।

জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ১০ জন সৈন্য নিহত ও ১৫ জন আহত হয়েছে। এতে আরো বলা হয়েছে, শত্রুপক্ষের ৪১ জনকে হত্যা করা হয়েছে। গোথিয়ে বিভাগটি মালি ও বুরকিনা ফাসো সীমান্তের কাছে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে জিহাদি হামলার জন্য পরিচিত একটি অঞ্চল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com