1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে: মির্জা ফখরুল - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে: মির্জা ফখরুল

তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে: মির্জা ফখরুল

গণতন্ত্রে ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং প্রকাশের সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন মত। কেউ কারো মতের সঙ্গে একমত না হলেও, ভিন্নমতটিকে সুরক্ষা ও সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতা ও এর প্রধান অন্তরায় নিয়ে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে ‘দ্য বাংলাদেশ ডায়লগ’।

মির্জা ফখরুল বলেন, ‘ঢাকার সঙ্গে মফস্বলের দূরত্ব কমানো না গেলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তিনি মনে করেন, দেশের সামগ্রিক উন্নয়নে কেন্দ্র ও প্রান্তিক অঞ্চলের মাঝে ভারসাম্য রক্ষা জরুরি।

তরুণ প্রজন্মের প্রতি আস্থার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিতার্কিকদের যুক্তির প্রশংসা করে তিনি বলেন, এমন আয়োজন তরুণদের চিন্তা ও প্রকাশের সুযোগ তৈরি করে দেয়, যা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com