1. admin@thedailyagnikontho.com : admin :
কুমিল্লায় অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে জরিমানা - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
কুমিল্লায় অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে জরিমানা

কুমিল্লায় অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে জরিমানা

নগরীতে আজ অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার সকালে নগরীর রাজগঞ্জ বাজারে অভিযানকালে শাহ মেডিকেল হলকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এ অভিযানে নেতৃত্ব দেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নগরীর রাজগঞ্জ বাজারের শাহ মেডিকেল হলের বিক্রেতারা নির্ধারিত খুচরা মূল্য উপেক্ষা করে রোগীদের কাছে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছিলেন।

বেআইনিভাবে নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে অধিক দামে ওষুধ বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ-সহ কুমিল্লা জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com