1. admin@thedailyagnikontho.com : admin :
নাপোলি থেকে স্থায়ীভাবে গ্যালাতাসারেতে যোগদানের দ্বারপ্রান্তে ওশিমেন - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
নাপোলি থেকে স্থায়ীভাবে গ্যালাতাসারেতে যোগদানের দ্বারপ্রান্তে ওশিমেন

নাপোলি থেকে স্থায়ীভাবে গ্যালাতাসারেতে যোগদানের দ্বারপ্রান্তে ওশিমেন

টার্কিশ ক্লাব গ্যালাতাসারের সাথেনাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওশিমেনের স্থায়ী চুক্তির প্রস্তাব নিয়ে নাপোলির বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। নতুন তথ্য অনুযায়ী এই চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তারকা এই স্ট্রাইকার। যে কারনে সোমবার সিরি-এ চ্যাম্পিয়ন নাপোলির নতুন মৌসুমের প্রথম অনুশীলনে অনুপস্থিত ছিলেন ওশিমেন।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে নাপোলি বলেছে, ‘মেডিকেল পরীক্ষা ও শারিরীক টেস্টের জন্য খেলোয়াড়রা অনুশীলন সেন্টাওের একত্রিত হয়েছিল। কিন্তু সেখানে ভিক্টর ওশিমেন অনুপস্থিত ছিলেন। যদিও অনুপস্থিতির কারন হিসেবে তিনি মেডিকেল সার্টিফিকেট দেখিয়েছেন।২০২৩ সালে নাপোলির লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওশিমেন।

গত মৌসুমে তিনি ধারে তুরষ্কের ক্লাবটিতে খেলে ৩০ লিগ ম্যাচে ২৬ গোল করেছেন। তার নৈপুন্যে ইস্তাম্বুলের ক্লাবটি ২৫তম সুপার লিগ শিরোপা জয় করে। নাপোলি কোচ এন্টোনিও কন্টে অবশ্য আগামী মৌসুমে লিগ শিরোপা ধরে রাখার পরিকল্পনায় ২৬ বছর বয়সী নাইজেরিয়ান তারকাকে রাখেননি। বিভিন্ন তথ্যমতে জানা গেছে ৭৫ মিলিয়ন ইউরোর কমে ওশিমেনকে ছাড়বে না ইতালিয়ান জায়ান্টরা।

বেশ কয়েক সপ্তাহ ধরেই গ্যালাতাসারের সাথে এনিয়ে আলোচনা চলছে। ট্রান্সফার ব্যয় নিয়ে দুই দল এখনো কোন সিদ্ধান্তে আসতে পারেনি। সম্প্রতি প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি থেকে বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনাকে দলে ভিড়িয়েছে নাপোলি। কিন্তু সোমবার অনুশীলনে রিপোর্ট করা খেলোয়াড়দের মধ্যে ৩৪ বছর বয়সী ডি ব্রুইনা ছিলেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com