1. admin@thedailyagnikontho.com : admin :
মুন্সীগঞ্জে ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
মুন্সীগঞ্জে ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড

মুন্সীগঞ্জে ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড

মুন্সীগঞ্জ জেলায় মাদক আইনের মামলায় ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো, মো. লিটন (৪১) সদর উপজেলার রমজানবেগ গ্রামের আব্দুল বাতেন মাষ্টারের ছেলে, নয়ন কাজী (২২) সদর উপজেলার শির মন্দির গ্রামের আলী আক্কাসের ছেলে, মো. পাবেল (২৪), সদর উপজেলার রমজানবেগ গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে এবং আল আমীন (২৩) সদর উপজেলার জোড় পুকুরপাড় গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

আজ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এ রায় প্রদান করেন।অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড, সুলতানা রোজিনা ইয়াসমিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, এজাহার মোতাবেক ২০১৮ সালের ২১ অক্টোবর পুলিশ সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় আক্কাস আলীর বসত ঘরের সামনে থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করা হয়। এ্যাড.সুলতানা রোজিনা ইয়াসমিন জানান, আসামী মো. লিটনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড অপর ৩ আসামী নয়ন কাজী , মো. পাভেল এবং আল আমীন প্রত্যেককে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আসামীরা পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com