1. admin@thedailyagnikontho.com : admin :
নীলফামারীতে তিস্তা প্রকল্পের খালের বাঁধ ভেঙ্গে সেচ ব্যাহত - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
নীলফামারীতে তিস্তা প্রকল্পের খালের বাঁধ ভেঙ্গে সেচ ব্যাহত

নীলফামারীতে তিস্তা প্রকল্পের খালের বাঁধ ভেঙ্গে সেচ ব্যাহত

নীলফামারী জেলায় আজ তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের পাড় ভেঙ্গে সেচ কাজ ব্যাহত হচ্ছে। এ ঘটনায় ওই সেচ খাল থেকে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর এলাকায় খরিপ-২ মৌসুমের সেচ প্রদান বন্ধ রয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে নীলফামারী সদর উপজেলার কালিতলা ভাট্টাতলি নামক স্থানে দিনাজপুর সেচ খালের পাড় ভেঙ্গে পড়ার এ ঘটনা ঘটে।

নীলফামারীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ধারণা করা হচ্ছে রাতে ভারি বৃষ্টিপাতের কারণে খালের পাড়ের মাটির উপর চাপ পড়ে। এতে বাঁধে থাকা ইঁদুরের গর্তে পানি ঢুকে পাড়ের ৩০ ফিট বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জিওব্যাগ ও মাটি দিয়ে ভাঙা অংশ মেরামত করা হচ্ছে। আগামী দু’দিনের মধ্যে ওই খাল দিয়ে স্বাভাবিক সেচ কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের মাধ্যমে গত ১ জুলাই থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমী আমন ধান উৎপাদনে সেচ কার্যক্রম শুরু হয়। এ মৌসুমে ৬৩ হাজার হেক্টর জমিতে সেচ প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নীলফামারী জেলায় ৩৯ হাজার হেক্টর, রংপুর জেলায় ১৪ হাজার হেক্টও এবং দিনাজপুর জেলায় ১০ হাজার হেক্টর জমি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com