1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
পাকিস্তান দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
পাকিস্তান দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

পাকিস্তান দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

শ্রীলঙ্কা সিরিজের দুর্দান্ত ফর্ম দেশের মাঠেও টেনে আনলো বাংলাদেশ। লঙ্কায় প্রথম টি-টোয়েন্টি হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল। ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টিতেই পাকিস্তানকে নাকাল করলো লিটন দাসের দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেট আর ২৭ বল হাতে রেখে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয় টি-টোয়েন্টিতে জয় পেলো টাইগাররা।

বোলাররাই আসল কাজ সেরে রেখেছিলেন। ব্যাটারদের সামনে লক্ষ্য খুব বড় ছিল না, মাত্র ১১১ রানের। তবে শুরুতেই তানজিদ হাসান তামিম আর অধিনায়ক লিটন দাস ফিরে যান। অভিষিক্ত বাঁহাতি পেসার সালমান মির্জাকে হুক করে মিডউইকেটে ক্যাচ দেন তামিম (৪ বলে ১)। সালমানের পরের ওভারে সাজঘরে ফেরেন লিটন দাসও। শরীরের বাইরে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ হন বাংলাদেশ অধিনায়ক (৪ বলে ১)।

৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ দারুণভাবে কাটিয়ে উঠেন তাওহিদ হৃদয় আর পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেটে ৬২ বলে ৭৩ রান যোগ করেন তারা। তাতেই বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। আব্বাস আফ্রিদির বলে বোল্ড হন হৃদয়। ৩৭ বলে ২টি করে চার-ছক্কায় করেন ৩৬ রান।তবে ধীর পিচেও নিজের ব্যাটিংটাই করেছেন পারভেজ হোসেন ইমন।

ফাহিম আশরাফকে ছক্কা হাঁকিয়ে ৩৪ বলে ফিফটি পূরণ করেন বাঁহাতি এই ওপেনার। ৩৯ বলে ৩ চার আর ৫ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন ইমন। ম্যাচসেরাও হয়েছেন তিনি। বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করা জাকের আলী ৯ বলে ১১ করে তার সঙ্গে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। এর আগে মিরপুরের দুর্বোধ্য পিচের সুবিধা দারুণ কাজে লাগালেন তাসকিন-মোস্তাফিজরা। টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.৩ ওভারে ১১০ রানেই অলআউট হয় পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com