1. admin@thedailyagnikontho.com : admin :
সাবেক অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদের বিরুদ্ধে দুদকের মামলা - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
সাবেক অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদের বিরুদ্ধে দুদকের মামলা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল অঙ্কের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে একটি মামলা দায়েরের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুদকের প্রধান কার্যালয়ে করা এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, হারুন-অর-রশিদ বিশ্বাস জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট ৫ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৮৬ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন। এছাড়া, তিনি ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা নয়টি ব্যাংক হিসাবে ৫৭ কোটি ৭০ লাখ ১১ হাজার ৭৩৯ টাকার সন্দেহজনক লেনদেন সংঘটিত হয়েছে।

দুদকের অনুসন্ধান জানা যায়, তার বৈধ আয়ের পরিমাণ ৩ কোটি ৫৯ লাখ ২ হাজার ৯৫ টাকা। কিন্তু অনুসন্ধানকালে তার নামে পাওয়া সম্পদের মোট মূল্য ৮ কোটি ৯৬ লাখ ৩৫ হাজার ১৮১ টাকা এবং সর্বশেষ আয়কর রিটার্নে দেখানো নিট সম্পদের পরিমাণ ৭ কোটি ১৭ লাখ ৩২ হাজার ৫৮৩ টাকা।

ফলে জ্ঞাত আয়ের বাইরে ৫ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৮৬ টাকার সম্পদ অর্জনের বিষয়টি প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা; এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com