1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় আজ ঢাকা থেকে লক্ষীপুরগামি একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটায় নোয়াখালী জেলার বেগমগঞ্জে চন্দ্রগঞ্জ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা সবাই তাদের এক নিকট আত্মীয়কে বরণ করতে ঢাকা বিমানবন্দরে গিয়েছিলেন। ঢাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাদের সবার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি এলাকায়।

তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম- পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, মাইক্রোবাস চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কয়েকজন গাড়ি থেকে বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com