1. admin@thedailyagnikontho.com : admin :
আইন বিভাগের শিক্ষার্থীরাই আগামীর নীতিনির্ধারক: বিচারপতি মো. সেলিম - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
আইন বিভাগের শিক্ষার্থীরাই আগামীর নীতিনির্ধারক: বিচারপতি মো. সেলিম

আইন বিভাগের শিক্ষার্থীরাই আগামীর নীতিনির্ধারক: বিচারপতি মো. সেলিম

আইনের ছাত্র-ছাত্রীদের মধ্য থেকেই আগামী দিনের নীতিনির্ধারক ও দেশের ভবিষ্যৎ কাণ্ডারি তৈরি হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম। আজ শনিবার উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিচারপতি মো. সেলিম বলেন, ‘তোমরা যারা আজ আইন বিভাগে পড়ছো, তোমরাই আগামীর নীতিনির্ধারক, তোমরাই ভবিষ্যৎ।তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেন আইন পেশাকে শুধু কর্মজীবনের সুযোগ নয়, বরং ন্যায়, সত্য ও মানবসেবার এক আজীবন অঙ্গীকার হিসেবে গ্রহণ করে। উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানেই সমৃদ্ধ করছে না, বরং বাস্তব অভিজ্ঞতা ও নৈতিক নেতৃত্বের জন্যও প্রস্তুত করছে, যাতে তারা দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com