1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে চীনা খাইশি গ্রুপ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে চীনা খাইশি গ্রুপ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে চীনা খাইশি গ্রুপ

চীনা বিনিয়োগকারী খাইশি গ্রুপ আবারও বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে। আজ তারা ৪০.০৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের জন্য একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। এই বিনিয়োগে তারা অন্তর্বাস (লিনজেরি) ও সংশ্লিষ্ট পণ্য তৈরি করবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং খাইশি গ্রুপের প্রতিষ্ঠান খাইশি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং খাইশি গার্মেন্টস বাংলাদেশের চেয়ারম্যান জিয়াও হংজি নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। নতুন প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি বছরে ১ কোটি ৮০ লাখ জোড়া লিনজেরি ও আন্ডারগার্মেন্টস এবং ২ কোটি জোড়া ব্রা ফোম ও ব্রা কাপ উৎপাদন করবে। ফলে প্রায় ৩ হাজার ৩ জন বাংলাদেশি নাগরিকের কাজের সুযোগ সৃষ্টি হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান খাইশি গ্রুপের নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, মাত্র ১৪ মাসের মধ্যেই বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পর বিনিয়োগ সম্প্রসারণের সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকারীদের বেপজা, বিশেষ করে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ক্রমবর্ধমান আস্থার পরিচায়ক।

তিনি খাইশির প্রতি বেপজায় তাদের অবিচল আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের একজন পথিকৃৎ বিনিয়োগকারী হিসেবে তাদের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্যকালে জিয়াও হংজি কিছু কার্যক্রমগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। তিনি জানান, কর্মীদের কাছাকাছি বাসস্থানের অভাবে দূরদূরান্ত থেকে শ্রমিক এনে কাজ করাতে হচ্ছে। যার ফলে সকালে শ্রমিকদের উপস্থিতিতে দেরি হচ্ছে। এই চ্যালেঞ্জের মধ্যেও তিনি বাংলাদেশ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রতি তাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেন।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে খাইশির প্রথম প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল ২০২২ সালের নভেম্বরে যেখানে তাদের বিনিয়োগের প্রস্তাব ছিল ৬০.৮৫ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুনে বাণিজ্যিক উৎপাদন শুরু করে এবং বর্তমানে এখানে প্রায় ৩ হাজার ৭০০ শ্রমিক কাজ করছেন। খাইশির ঢাকা ইপিজেডে এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে দুইটি কারখানায় মোট ৬ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ খাইশি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি উপস্থিত ছিলেন।খাইশি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডসহ এ পর্যন্ত মোট ৪৫টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান ইতোমধ্যেই তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। বেপজা অর্থনৈতিক অঞ্চল বেপজার সর্ববৃহৎ উদ্যোগ যা বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com