1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
মেহেরপুরে তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
মেহেরপুরে তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

মেহেরপুরে তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

মেহেরপুর জেলায় ৩ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার ১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ. দা.) মোহাম্মদ মামুনুল হাসান। জেলা সহকারী পরিচালক জানান, মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি গ্যাস, সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় বুলবুল মিষ্টান্ন ও ফল ভান্ডারকে ৫ হাজার টাকা, লাইসেন্স ছাড়াই গ্যাস ব্যবসা ও নিত্যপ্রয়োজনীয় পন্যে মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় মেসার্স নিপা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং লাইসেন্স ছাড়াই গ্যাস ব্যবসা করায় মেসার্স হক ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com