1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
কমিউনিটি পার্টিসিপেশন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি: মোহাম্মদ এজাজ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমিউনিটি পার্টিসিপেশন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি: মোহাম্মদ এজাজ

কমিউনিটি পার্টিসিপেশন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি: মোহাম্মদ এজাজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আমরা কমিউনিটি পার্টিসিপেশনের (শহরের সাধারণ মানুষের অংশগ্রহণের) মাধ্যমে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চাই। শহরের সব শ্রেণির মানুষের সচেতনতা ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। আজ শনিবার রাজধানীর উত্তরা সেক্টর-১৮ এর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সন্ধ্যামালতী প্লেইং ফিল্ডে অনুষ্ঠিত স্পোগোমি (ময়লা কুড়ানোর প্রতিযোগিতা) ওয়ার্ল্ড কাপ ২০২৫ এর বাংলাদেশ কোয়ালিফায়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, অননুমোদিতভাবে ফুটপাত দখল করে বাজার বসানোর কারণে শহরের বর্জ্য ব্যবস্থাপনার কাজ কঠিন হয়ে যাচ্ছে।প্রশাসক আরও বলেন, আমরা সারা রাত শহরের আবর্জনা পরিষ্কার করি, কিন্তু দেখা যায় নাগরিক অসচেতনতার জন্য দুপুরের আগেই আবার শহর নোংরা হয়ে যায়। নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।

প্রতিযোগিতায় ৭০টি দলের হয়ে ২১০ জন প্রতিযোগী অংশ নেন। তারা ১ ঘণ্টা উত্তরা সেক্টর-১৮ এলাকায় ঘুরে ময়লা সংগ্রহ করেন এবং পরবর্তী ২০ মিনিটে ময়লাগুলো আলাদা ক্যাটাগরিতে ভাগ করেন। ক্যাটাগরি অনুযায়ী আবর্জনার ওজনের ভিত্তিতে প্রতিযোগিতার পয়েন্ট নির্ধারণ করা হয়। ফাইনালে অংশ নেয়া ৭ দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ী দলের ৩ সদস্য আগামী অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য ২য় স্পোগোমি ওয়ার্ল্ড কাপ ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com