1. admin@thedailyagnikontho.com : admin :
পাওয়ার হিটিং ক্লাসে উডের ‘প্রো-ভেলোসিটি ব্যাট’ - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সর্বশেষ :
মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী এই সাফল্যকে শিক্ষার্থীদের ‘কঠোর পরিশ্রমের স্বীকৃতি’: থালাপতি বিজয় শিক্ষাই চীন-বাংলাদেশ সেতুবন্ধনের মূল উপাদান হবে: শিক্ষামন্ত্রী তিক্ত সম্পর্কের পর ইতিবাচক বৈঠকের প্রশংসা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও ট্রাম্প ২৬ দিন পর রাষ্ট্রায়াত্ত জ্বালানি তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’ চালু আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায় সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক
পাওয়ার হিটিং ক্লাসে উডের ‘প্রো-ভেলোসিটি ব্যাট’

পাওয়ার হিটিং ক্লাসে উডের ‘প্রো-ভেলোসিটি ব্যাট’

ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর জন্য সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের সাথে যুক্ত হয়েছেন জুলিয়ান উড। অনুশীলন সেশনে ক্রিকেটারদের একটি নতুন ব্যাটের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন উড। সেটি হল, প্রো-ভেলোসিটি ব্যাট।প্রো-ভেলোসিটি ব্যাটটি দেখতে একটি ভারী রডের মত। ব্যাটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে এটি ব্যবহার হয়ে থাকে।

এই ব্যাটটি সঠিক ব্যাটিং সিকোয়েন্স এবং কমপ্যাক্ট মেকানিক শেখায়। সম্প্রতি বিসিবি’র প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্রো-ভেলোসিটি ব্যাট দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ড্রাইভ, স্কয়ার কাট, পুল এবং শ্যাডো শট শেখাচ্ছেন উড। এই ব্যাটটি ব্যাটারদের হাত-চোখের সমন্বয়, সঠিক শট বেছে নিতে সহায়তা করে।

স্লাইডিং ব্যারেলে আটটি রেজিস্ট্যান্স ব্যান্ড থাকে যা এর গতিকে প্রতিরোধ করে থাকে। যত বেশি ব্যান্ড হবে, ব্যাট হেলানো কঠিন হয়ে পড়ে।ব্যাটাররা যদি ব্যাটের গতি বাড়ানোর চেষ্টা করে তাহলে তাদের ডাবল ক্লিক শুনতে হয়। এর অর্থ, ব্যাটের স্পিড যথেষ্ট এবং মেকানিকও সঠিক হবে। বাংলাদেশে আসার পর প্রথমভাগে নারী ক্রিকেটারদের সাথে কাজ করেছেন উড। এরপর দেশীয় কোচদের সাথে কাজ করেন তিনি। সর্বশেষ গত শুক্রবার জাতীয় দলের ক্রিকেটারদের সাথে কাজ করেছেন উড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com