1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অর্থনীতি নিয়ে ইইউ ও বিটিআরসি’র আলোচনা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অর্থনীতি নিয়ে ইইউ ও বিটিআরসি’র আলোচনা

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অর্থনীতি নিয়ে ইইউ ও বিটিআরসি’র আলোচনা

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে ডেটা সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং এ দেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে।

ইইউ প্রতিনিধি দল আজ এক বিবৃতিতে জানায়, ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী আলোচনায় নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, মৌলিক অধিকারগুলো সুরক্ষিত রাখার পাশাপাশি উদ্ভাবনকে উৎসাহিত এবং ইইউ যাতে বড় ধরনের বিনিয়োগ করতে পারে সেই সুযোগ তৈরি করতে হবে। ব্রডব্যান্ড সম্প্রসারণ, ফাইভ-জি প্রযুক্তি চালু এবং প্রান্তিক পর্যায়ে সংযোগের সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে একটি নিরাপদ, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গঠনে সহায়তা করতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ।

উভয় পক্ষ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। ইইউ তাদের ‘গ্লোবাল গেটওয়ে’ কৌশলের আওতায় বাংলাদেশকে কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। যাতে আরো নিরাপদ, উন্মুক্ত ও উন্নত ডিজিটাল সংযোগের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com