1. admin@thedailyagnikontho.com : admin :
ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি

ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মাঠ ও পার্ক ক্লাব দখলমুক্ত করে বিনামূল্যে ব্যবহার নিশ্চিতে দাবি জানিয়েছেন পার্ক জলাধার দখলমুক্ত আন্দোলন। মাঠ, পার্ক, জলাধার দখলমুক্ত আন্দোলন’র ব্যানারে একটি প্রতিনিধিদল ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান। ডিএনসিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রশাসক পরিবেশবাদীদের সঙ্গে সমর্থন জানান এবং মাঠ, পার্ককে ক্লাবের দখলমুক্ত করার বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা জানান। একইসঙ্গে ডিএনসিসি এলাকায় নতুন আরও মাঠ, পার্ক তৈরি করার পরিকল্পনার কথা জানান।

সাক্ষাতের সময় ‘মাঠ, পাকর্, জলাধার দখলমুক্ত আন্দোলন’র প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন, পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা মু. হাফিজুর রহমান ময়না, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, পাবলিক হেলথ লইয়ার্স নেটওয়ার্ক আইনজীবীর সদস্য-সচিব ব্যারিস্টার নিশাত মাহমুদ, তেঁতুলতলা মাঠ বাঁচাও আন্দোলন’র প্রধান সমন্বয়ক সৈয়দা রতনা, সেভ ধানমন্ডি প্লেগ্রাউন্ডসের সংগঠক সৈয়দ ইসতিয়াক আহমেদ, জনস্বাস্থ্য ও নীতি বিশ্লেষক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম ও মাঠ, পার্ক জলাধার দখলমুক্ত আন্দোলনের সদস্য ইব্রাহীম খলিল।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মাঠগুলো বিভিন্ন ক্লাব দখল করে নিয়ে ব্যবসা করছে। শহরের মাঠ, পার্ক ক্লাবগুলোর দখল হতে মুক্ত করে, নাগরিকদের বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে হবে। মাঠ রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ ও পানির বিল সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে প্রদান করতে হবে। কোনো অবস্থাতেই এগুলো আদায়ের নামে মাঠ বা উদ্যান ভাড়া দেয়া যাবে না।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, ধানমন্ডি, মোহম্মদপুর, উত্তরা, গুলশান বনানীসহ বিভিন্ন এলাকায় খেলার মাঠগুলো বিভিন্ন ক্লাব দখল করে নিচ্ছে এবং বাণিজ্যিকভাবে ভাড়া দিচ্ছে। এসব ক্লাব দুর্নীতি ও অপরাধ করছে।একইসঙ্গে প্রতিনিধিদল বিগত দিনে শহীদ তাজ উদ্দিন স্মৃতি পার্ক ও মাঠ গুলশান ইয়ুথ ক্লাবকে অপারেটর হিসেবে নিয়োগের মাধ্যমে বেআইনি কাজকেবৈধতা দেয়ার বিষয়টি তুলে ধরেন। এ সংক্রান্ত রিট মামলায় সিটি কর্পোরেশনকে এই মাঠের ইজারা বাতিল করা হয় এবং পরবর্তী কোন মাঠ, পার্ক ইজারা বা এলটমেন্ট না দিতে নির্দেশনা প্রদান করা হয়।

অপর এক মামলায় গুলশানের পার্কের সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশনা প্রদান করা হয়। মাঠ, পার্ক আইনে মাঠ ভাড়া ইজারা বা অন্য কোন উপায়ে হস্তান্তর নিষিদ্ধ করা হয়। কিন্তু বিগত সময়ে আদালত ও আইনের তোয়াক্কা না করে মাঠ গুলশান ইয়ুথ ক্লাবকে বরাদ্দ দেয়। গুলশান ইয়ুথ ক্লাব জনগণের মাঠ ও পার্কটি ভাড়া দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছে। যা এখনো চলমান আছে।জনস্বার্থে এ সংগঠন সোচ্চার রয়েছে বলে বিজ্ঞপ্তি বলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com