1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
তুরস্কে হোটেল থেকে দুই ডাচ কিশোরের লাশ উদ্ধার - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
তুরস্কে হোটেল থেকে দুই ডাচ কিশোরের লাশ উদ্ধার

তুরস্কে হোটেল থেকে দুই ডাচ কিশোরের লাশ উদ্ধার

তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি হোটেল থেকে নেদারল্যান্ডসের দুই কিশোরের লাশ উদ্ধার হয়েছে। এসময় তাদের বাবাকে হোটেলের কক্ষ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার তুরস্কের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি একটি রেস্টুরেন্টের খাবারের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মৃত কিশোরদের বয়স ১৫ ও ১৭ বছর। ইস্তাম্বুলের ফাতিহ জেলার ব্লু মসজিদ ও গ্র্যান্ড বাজারের কাছের যে হোটেলে তারা ছিল, সেখানে পুলিশ ও প্যারামেডিকরা পৌঁছানোর আগেই দুই কিশোরের মৃত্যু হয়। ঘটনার আকস্মিকতায় তাদের অসুস্থ বাবাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাবা-ছেলে তিন জন তুরস্কে ছুটি কাটাতে যান। তকসিম জেলায় পর্যটন কেন্দ্রে তারা রাতের খাবার খেতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। মৃত কিশোরদের ৫৭ বছর বয়সী বাবা পুলিশকে জানান, ছেলেদের সঙ্গে তকসিম এলাকায় বেড়াতে গেছেন, তবে কিছুই খাননি। এরপর হোটেলে ফেরার পর সন্ধ্যার দিকে ছেলেদের ডেকেও সাড়া পাননি তিনি।

হোটেলের কর্মী মুহাম্মদ কিরদাগ সাহায্য চেয়ে কিশোরদের বাবার আহাজারি শুনতে পান। কিরদাগ বলেন, ‘আমি দরজার কড়া নেড়ে প্রবেশের পর দেখি দুই ছেলেই মারা গেছে। একজন বিছানায় এবং অন্যজন মেঝেতে পড়ে আছে। প্যারামেডিকরা পৌঁছানোর আগেই তারা মারা গেছে। ছেলেদের মৃত্যুর ঘটনায় বাবা হতবাক হয়ে গেছে।’ঘটনার তদন্তে নেমেছে ইস্তাম্বুল পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com