1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ফেনীর বন্যা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে লিয়াজো কমিটি গঠনের ঘোষণা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ফেনীর বন্যা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে লিয়াজো কমিটি গঠনের ঘোষণা

ফেনীর বন্যা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে লিয়াজো কমিটি গঠনের ঘোষণা

ফেনীর বন্যা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে লিয়াজো কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ফেনী কমিউনিটি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০২৪ সালের শতাব্দীর ভয়াবহ বন্যার এক বছরের স্মৃতিচারণ এবং এর স্থায়ী সমাধানে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় নাগরিক সংগঠন ‘ফেনী কমিউনিটি’র পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। কমিউনিটির আহবায়ক ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটির সদস্য সচিব বুরহান উদ্দিন ফয়সল।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মোতাহের হোসেন, সাংবাদিক ও সমাজকর্মী ফারাবী হাফিজ, জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, কানাডা বিএনপির যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী, ব্যবসায়ী ও ফেনী ফোরামের সহ-সভাপতি দিদারুল আলম মজুমদার, সোনাগাজী ফোরামের সভাপতি ইব্রাহিম বাহারী, সাংবাদিক কেফায়েত শাকিল ও সাংবাদিক কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

গত বছরের ফেনীর বন্যা বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ ঘটনা উল্লেখ করে, মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, সম্প্রতি একনেকে ফেনীর বন্যা মোকাবেলায় একটি প্রকল্প পাস হয়েছে। যদিও এটির বাজেট চাহিদার তুলনায় অনেক কম, তবে এটি দুর্নীতিমুক্ত রাখা গেলে সম্ভব হবে। এ জন্য জেলার সব মত ও পথের মানুষদের সম্মিলিত ভূমিকা রাখতে হবে। এম আব্দুল্লাহ বলেন, আমরা ফেনীবাসী রাজনৈতিক ও প্রতিবেশী আগ্রাসনের শিকার হয়েছি। বর্তমানে যে সরকারটি রয়েছে এটি জনগণের সরকার।

সম্প্রতি ফেনীর বন্যা নিরাপত্তায় ৭ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এই প্রকল্পটি যেনো কোনোভাবে লুটপাটের কবলে না পড়ে সেদিকে ফেনীর বিশিষ্টজনদের নজর দেওয়ারও আহ্বান জানান তিনি। সাংবাদিক ফারাবী হাফিজ ২৪ সালের বন্যায় নিজ হাতে তিনটি বেওয়ারিশ লাশ দাফন ও টানা কয়েকদিন নাওয়া-খাওয়া ভুলে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ফেনীবাসীর জন্য কাজ করার স্মৃতি তুলে ধরেন। এ সময় পুরো মিলনায়তন আবেগাপ্লুত হয়ে পড়ে। দিদারুল আলম মজুমদার বলেন, ফেনীর বন্যা জাতীয় সমস্যা, এই সমস্যা সামাধানে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com