1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র: দূত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র: দূত

হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র: দূত

যুক্তরাষ্ট্রের দূত মরগান ওর্টাগাস মঙ্গলবার বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের বিষয়ে লেবাননের সরকারের গৃহীত সিদ্ধান্ত এখন বাস্তবায়নের দিকে যেতে হবে। লেবানন সরকার পদক্ষেপ নিলে ইসরাইলও তাতে সাড়া দেবে। বৈরুত থেকে এএফপি জানায়, মরগান ওর্টাগাস বৈরুতের বাবদায় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, কয়েক সপ্তাহ আগে নেওয়া লেবানন সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তে আমরা সবাই অত্যন্ত উৎসাহিত হয়েছি।

তবে এখন কথা বলার সময় নয়, এখন কাজ করার সময়। সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত বাস্তবায়ন করলে অবশিষ্ট ইসরাইলি সেনা ধাপে ধাপে লেবানন থেকে প্রত্যাহার করে নেওয়া হবে।ওর্টাগাস বলেন, লেবানন সরকার যে পদক্ষেপ নেবে, আমরা ইসরাইলি সরকারকে একই পদক্ষেপ নিতে উৎসাহিত করব।

প্রতিনিধি দলে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের আরেক দূত টম ব্যারাক জানান, চলতি মাসের শেষে লেবাননের সেনাবাহিনী ও সরকার হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের একটি সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ইসরাইল এখন যা বলছে, তা ঐতিহাসিক। আমরা লেবানন দখল করতে চাই না। ইসরাইলি কর্মকর্তারা এখন দেখতে চাইছে হিজবুল্লাহকে বাস্তবে নিরস্ত্রীকরণের পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন হয়।

হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম নিরস্ত্রীকরণের বিষয়ে বারবার অস্বীকৃতি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপ এবং ইসরাইলি সামরিক অভিযান বিস্তারের আশঙ্কার মধ্যে লেবানন সরকার চলতি মাসে দেশটির সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দিয়েছে। এ সিদ্ধান্ত গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত এক যুদ্ধবিরতির অংশ, যা হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে।

চুক্তির আওতায় হিজবুল্লাহ যোদ্ধাদের লিটানি নদীর উত্তরে, অর্থাৎ ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সরিয়ে নিতে হবে এবং লেবাননের সেনারা ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী তাদের স্থলাভিষিক্ত হবে। এ ছাড়া ইসরাইলকে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে। যদিও বর্তমানে তারা পাঁচটি কৌশলগত স্থানে সেনা মোতায়েন করে রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com