1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিএমইউতে দোয়া মাহফিল - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিএমইউতে দোয়া মাহফিল

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিএমইউতে দোয়া মাহফিল

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিএমইউ প্রশাসনের উদ্যোগে কবির রুহের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্রোহী কবি হিসেবে পরিচিত প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের দোয়া মাহফিলে বিএমইউ’র শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন বিএমইউ’র কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী আব্দুল আহাদ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতালের) বি-ব্লকের ১১৭ কেবিনে ইন্তেকাল করেন। বর্তমানে এই কক্ষটিকে বিএমইউ প্রশাসন কবির স্মৃতিধন্য কক্ষ হিসেবে সংরক্ষণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com