1. admin@thedailyagnikontho.com : admin :
ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্যতালিকা না থাকায় জরিমানা - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্যতালিকা না থাকায় জরিমানা

ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্যতালিকা না থাকায় জরিমানা

ঝিনাইদহ জেলা সদরে আজ খাদ্যপণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ ও পণ্যের মূল্যতালিকা না থাকায় একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা শহরের আরাপপুর চানপাড়া এলাকায় হিরা বেকারি নামের একটি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানকালে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের। সহকারী পরিচালক নিশাত মেহের জানান, হিরা বেকারিতে অভিযানকালে প্রস্তুতকৃত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রয়মূল্য এবং অন্যান্য তথ্য উল্লেখ না থাকায় ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার-সহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com