1. admin@thedailyagnikontho.com : admin :
নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে একটি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এটা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়।

আজ শনিবার ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জাতীয় পার্টি ৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেঈমানী করেছে এবং রক্ত নিয়ে খেলেছে।

তিনি বলেন, জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের সেই পুরনো ইতিহাস উন্মোচন করেছে। সুতরাং নূরের ওপর হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটা অংশ। তাই (জাতীয় পার্টি) নিষিদ্ধের দাবি উঠেছে।এ বিষয়ে আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com