1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
গণমাধ্যমের স্বাধীনতায় রাজনীতিকদের প্রতিশ্রুতি হবে বড় সংস্কার: আলী রিয়াজ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
গণমাধ্যমের স্বাধীনতায় রাজনীতিকদের প্রতিশ্রুতি হবে বড় সংস্কার: আলী রিয়াজ

গণমাধ্যমের স্বাধীনতায় রাজনীতিকদের প্রতিশ্রুতি হবে বড় সংস্কার: আলী রিয়াজ

জাতীয় ঐক্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনীতিকরা যদি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে সেটি হবে বড় ধরনের সংস্কার। আজ রাজধানীর ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আলী রিয়াজ বলেন, দীর্ঘ ষোল বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিবাদী সরকার টিকিয়ে রাখার দায়ভার রাজনীতিকদের নিতে হবে। তিনি যোগ করেন, বিদ্যমান মালিকানার ধারা বজায় রেখে স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা সম্ভব নয়। তিনি বলেন, ‘আপনাদের সিদ্ধান্ত নিতে হবে- আপনারা দোকানদার হবেন নাকি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দাঁড় করাবেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন, ‘যদি রাজনীতিকরা গণমাধ্যমের স্বাধীনতায় প্রতিশ্রুতি দেন তবে সেটিই হবে বড় সংস্কার। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য কমিশনের কাগজে সই করলে যে সংস্কার হবে, তারচেয়ে বড় সংস্কার হবে এই প্রতিশ্রুতি।

গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে জাতীয় ঐক্য কমিশনের এই সহ-সভাপতি বলেন, গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও পেশাদারিত্বের দিকগুলোও সংস্কারের ক্ষেত্রে বিবেচনায় আনা হবে। তিনি আরও বলেন, সাংবাদিক ইউনিয়নগুলোকে গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা বিষয়ে সোচ্চার হতে হবে; সরকারের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com