1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
রোহিঙ্গা বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহী ঢাকা ও আইসিআরসি - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
রোহিঙ্গা বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহী ঢাকা ও আইসিআরসি

রোহিঙ্গা বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহী ঢাকা ও আইসিআরসি

বাংলাদেশ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) আজ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্বাগতিক জনগোষ্ঠীর জন্য চলমান সহায়তা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আইসিআরসির নবনিযুক্ত প্রধান প্রতিনিধি নিকোলাস পল আলবিন ফ্লুরি আজ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করার সময় এ আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে তারা মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে বাংলাদেশ ও আইসিআরসির মধ্যে সহযোগিতা জোরদারের উপায় নিয়েও মতবিনিময় করেন।পররাষ্ট্র উপদেষ্টা আইসিআরসির সঙ্গে সরকারের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। সংস্থাটি ২০১০ সাল থেকে বাংলাদেশে এর কার্যক্রম পরিচালনা করছে।

ফ্লুরি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং আইসিআরসির চলমান ও পরিকল্পিত কর্মসূচি নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র সচিব ও বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) কমিটির চেয়ারম্যান আসাদ আলম আইসিআরসির সহযোগিতায় কমিটির কার্যক্রমের প্রশংসা করেন।

এছাড়া তিনি আইসিআরসির গ্লোবাল আইএইচএল ইনিশিয়েটিভে বাংলাদেশের চলমান সম্পৃক্ততার বিষয়ে আলোচনা করেন। সুইস নাগরিক ফ্লুরি দীর্ঘ কর্মজীবনে ইউক্রেন, নাগর্নো-কারাবাখ, মধ্য এশিয়া, ককেশাস, বলকান অঞ্চলসহ জেনেভায় আইসিআরসি সদরদপ্তরে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com