1. admin@thedailyagnikontho.com : admin :
খার্তুমে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ নেই: সুদান - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
খার্তুমে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ নেই: সুদান

খার্তুমে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ নেই: সুদান

সুদানের সেনা-সমর্থিত সরকারের প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, খার্তুমে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ নেই।সুদানের খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সুদানের সামরিক বাহিনীর ওপর দুই মাস আগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে, অভিযোগ অস্বীকার করেছে সুদান সেনাবাহিনী।

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি সপ্তাহে একটি প্রতিবেদনে জানিয়েছে, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, স্বাস্থ্য বিষয়ক নজরদারি এবং সরকারি চিকিৎসা প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে খার্তুমে রাসায়নিক বা তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, গত এপ্রিল থেকে সেনাবাহিনী দেশের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কবল থেকে রাজধানীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর পরিচালিত মাঠ পর্যবেক্ষণ এবং ফরেনসিক পর্যালোচনার ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

চলতি বছরের জুন মাসে সেনা-সমর্থিত সুদান সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে আরএসএফ-এর বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে এ পদক্ষেপ নেয় ওয়াশিংটন।তবে রাসায়নিক অস্ত্র হামলা কোথায় বা কখন সংঘটিত হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com