1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম

আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খানম রিতা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে পুরুষদের তুলনায় নারী ভোটাররা বেশি ভোট দেবে।মানিকগঞ্জ জেলা বিএনপির এই আহ্বায়ক বলেন, জেলার নারী ভোটাররা আগামী জাতীয় নির্বাচনে রেকর্ড তৈরি করতে চায়।

মঙ্গলবার মানিকগঞ্জ জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার।

জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. জিন্নাহ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুননাহার মুন্নী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com