1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ওমানের বিপক্ষে আরব আমিরাতের সংগ্রহ ৫ উইকেটে ১৭২ রান - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ওমানের বিপক্ষে আরব আমিরাতের সংগ্রহ ৫ উইকেটে ১৭২ রান

ওমানের বিপক্ষে আরব আমিরাতের সংগ্রহ ৫ উইকেটে ১৭২ রান

দুই ওপেনার আলিশান শারাফু ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের জোড়া হাফ-সেঞ্চুরিতে চলমান এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান করেছে সংযুক্ত আরব আমিরাত।আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে সংযুক্ত আরব আমিরাত।

উদ্বোধনী জুটিতে ৬৬ বলে ৮৮ রান যোগ করেন দুই ওপেনার শারাফু ও ওয়াসিম। টি-টোয়েন্টি ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে আউট হওয়ার আগে ৩৮ বলের ইনিংসে ৭টি চার ও ১ টি ছক্কা মারেন শারাফু। শারাফু ফেরার পর আরব আমিরাতের রানের চাকা সচল রাখেন ওয়াসিম। তৃতীয় উইকেটে মুহাম্মদ জোহাইবের সাথে ২৯ বলে ৪৯ রানের জুটিও গড়েছেন ওয়াসিম।

জোহাইব ১৩ বলে ২১ রান করে আউট হলেও ইনিংসের শেষ ওভারে দলের রান ১৭১ রেখে থামেন ওয়াসিম। ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৪ বলে ৬৯ রান করেন তিনি। ডেথ ওভারে ৮ বলে অনবদ্য ১৯ রানের ঝড়ো ইনিংসে আরব আমিরাতকে বড় সংগ্রহ এনে দেন হরষিত কৌশিক। ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান করে আরব আমিরাত।ওমানের পেসার জিতেন রামানন্দী ২ উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com