1. admin@thedailyagnikontho.com : admin :
জিআইসিসি সম্মেলনে অংশ নিলেন সেতু বিভাগের সচিব - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
জিআইসিসি সম্মেলনে অংশ নিলেন সেতু বিভাগের সচিব

জিআইসিসি সম্মেলনে অংশ নিলেন সেতু বিভাগের সচিব

দক্ষিণ কোরিয়ার সিউলে ওয়েস্টিন পারনাস হোটেলে মঙ্গলবার শুরু হয়েছে তিন দিনব্যাপী (১৬-১৮ সেপ্টেম্বর) গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্স (জিআইসিসি)-২০২৫। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ অন্তর্বর্তী সরকারের পক্ষে মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তিনি সম্মেলনে সেতু বিভাগের বিভিন্ন প্রকল্পের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সেখানে তিনি উল্লেখ করেন, সেতু বিভাগের কয়েকটি প্রকল্পে কোরিয়ান ইডিসিএফ/ইডিপিএফ তহবিল থেকে অর্থায়নের সুযোগ রয়েছে। বাংলাদেশের পরিবহন খাতে দক্ষিণ কোরিয়ার কাজ করারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও জানান। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। জিআইসিসি-২০২৫ এর লক্ষ্য হলো কোরিয়ান নির্মাণ সংস্থাগুলোর জন্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের প্রকল্প বাস্তবায়নকারীদের সাথে কৌশলগত সম্পর্ক তৈরি করা।

এটি মূলত একটি বিজনেস-টু-বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে কোরিয়ান কোম্পানিগুলো সরাসরি বিদেশী সরকার, প্রকল্প ডেভেলপার এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারে। সম্মেলনে প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী ছিলেন। এর মধ্যে ৩০টি দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কোরিয়ার শীর্ষ নির্মাণ সংস্থার কর্মকর্তারা ছিলেন।

সম্মেলনের মূল উদ্দেশ্যের মধ্যে রয়েছে, আসন্ন অবকাঠামো প্রকল্পের তথ্য সংগ্রহ ও বিনিময়, বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক তৈরি, নতুন প্রকল্পে অংশগ্রহণের জন্য সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর, এবং কোরিয়ার উন্নত প্রযুক্তি যেমন স্মার্ট সিটি, হাই-স্পিড রেল ও স্মার্ট পোর্ট সিস্টেমের সঙ্গে পরিচিত হওয়া। এছাড়াও সম্মেলনে অবকাঠামো উন্নয়নের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা, বিভিন্ন দেশের প্রজেক্ট ব্রিফিং, ব্যক্তিগত ব্যবসায়িক বৈঠক এবং কোরিয়ান শীর্ষ কোম্পানির নতুন প্রযুক্তি প্রদর্শন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com