1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের পৃথক পৃথক ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন।কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান আফগানিস্তান ও ইরানের সীমান্তে অবস্থিত। সম্প্রতি এ অঞ্চলে সহিংসতা বেড়েছে এবং এর জবাবে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে নেমেছে পাকিস্তান।

বৃহস্পতিবার ইরানের নিকটবর্তী বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাস্ত এলাকায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আধাসামরিক বাহিনীর একটি বহরে হামলা করে। স্থানীয় দুই সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, সেখানে তিনজন সেনা সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি।

আফগান সীমান্তের কাছে বৃহস্পতিবার রাতে আরেকটি বিস্ফোরণে ছয়জন শ্রমিক নিহত হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ আলী । বিচ্ছিন্নতাবাদীরা এক দশক ধরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, বেলুচ জনগণের প্রতি বৈষম্য দূর করতে হবে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ অভিযানের মধ্যে নির্বিচারে আটক ও স্থানীয়দের গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।এ মাসের শুরুতে প্রাদেশিক রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com