1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন

ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন

ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। রোববার দেশ দু’টির কর্তৃপক্ষ সম্ভাব্য বন্যা ও ভূমিধসের আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ফিলিপাইনের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঝড়টি ‘দ্রুত শক্তিশালী’ হয়ে উঠছে এবং মঙ্গলবার বিকেলের মধ্যে জনবহুল বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া পরিষেবা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ঝড়ের কেন্দ্রস্থলে প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার এবং ২৩০ কিলোমিটার বেগে পশ্চিমে দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছিল। স্বরাষ্ট্র বিভাগের সচিব জনভিক রেমুল্লা এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় কর্মকর্তাদের ‘বিপজ্জনক অঞ্চল থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সময় নষ্ট করা উচিত নয়। তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বের হুয়ালিয়েন কাউন্টি থেকে প্রায় ৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।

এতে আরো বলা হয়, টাইফুনের গতিবিধির ওপর নির্ভর করে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও রোববার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, মূল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলে ‘মারাত্মক বন্যা ও ভূমিধস’ হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘আমরা আশংঙ্কা করছি যে আজ রাত থেকে সুপার টাইফুনের প্রভাব অনুভূত হবে। সবচেয়ে শক্তিশালী প্রভাব দেখা দেবে আগামীকাল সকাল ৮টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com