1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশি: মীর হেলাল - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশি: মীর হেলাল

দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশি: মীর হেলাল

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে কেউ সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, শহীদ জিয়ার দর্শন অনুযায়ী আমরা সবাই গর্বিত বাংলাদেশি। এই জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা হাসিল করেছিল।

আজ শনিবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরে পার্বতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাটহাজারী পূজা উদযাপন পরিষদ এ সভার আয়োজন করে। মীর হেলাল বলেন, দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ নানা কায়দায় সাম্প্রদায়িক নানা খেলা খেলে ফায়দা হাসিল করেছিল।

দুর্গাপূজার সময় অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নিতে পারে। দলীয় নেতাকর্মী ও সনাতন সম্প্রদায়ের সবাইকে সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানাই। এই অপশক্তিকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো।

হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অশোক কুমার নাথের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মোহম্মদ সেলিম, আইয়ুব খান, পৌরসভা কমিটির সদস্য সচিব অহিদুল আলম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুস শুক্কুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com